সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ধল্লা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী আর নেই। বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।
তিনি ৩ ছেলে ২ মেয়ে এক স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি উপজেলা ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের গেদু মাদবরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,আব্দুল আলী র্দীঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে বুধবার দিবাগত রাত ১২ টায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাদ যোহর ধল্লা কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে রাস্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানা গেছে। তার মৃত্যুতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবির মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
