মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে :মানিকগঞ্জের সিংগাইরে বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। শুক্রবার(২৩ জুন) রাত ৮টার দিকে বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বাইমাইল বাসস্ট্যান্ড সংলগ্ন দেওয়ান প্লাজায় বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেওয়ান জিন্নাহ লাঠু সভাপতিত্বে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় পৌর কাউন্সিলর কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়,সভাপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
অন্যন্যদের মধ্য বক্তব্য দেন,জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,জার্মিত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। এতে উপস্থিত ছিলেন,সিংগাইর পৌর প্যানেল মেয়র মো.সমেজ উদ্দিন,কাউন্সিলর সামছুল ইসলাম,বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সন্মানিত সদস্য দেওয়ান মাহবুবুর রহমান জুয়েল,মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি, সিংগাইর জোনাল অফিস পরিচালক মো.ফয়েজুল ইসলাম,সিংগাইর ইট ভাটা মালিক সমিতি সাধারন সম্পাদক ইঞ্জি.আব্দুল কুদ্দুছুর রহমান,ইমন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক দেওয়ান মাহবুব আলমসহ আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
