সিংগাইরে বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে সবুজ (৪৫) নামের এক ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে। ০৯ জুন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শিমলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বায়রা ইউনিয়নে নয়াবাড়ী এলাকায় ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে স্থানীয় রিপনের ড্রেজারে শ্রমিক হিসেবে কাজ করেন সবুজ। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে ড্রেজারে পাইপ খুলে অন্যত্র সরিয়ে নেয়ার সময় তার ওপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *