সিংগাইরে প্রাইমারি শিক্ষক মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিংগাইর স্কলারস টিউটোরিয়াল এর পরিচালক মো.রফিকুল ইসলাম মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রবিবার(৩১ মে) সকাল ৯ টার দিকে তার পরিবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়,গত শনিবার (২৩ মে) হঠাৎ শরীরে জ্বর আসে। এতে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাতে অবস্থার অবনতি হয়ে জ্বর,শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দিলে শনিবার(৩০ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালিন সময় জ্বর,শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। শ্বাসকষ্ট বেশি হওয়ায় বর্তমানের হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ দিকে শনিবার(৩০ মে)ভর্তি হওয়ার পর করোনা ভাইরাসের নমুনা নিয়েছে এখন পর্যন্ত পরীক্ষার রির্পোট পাওয়া যায়নি বলে জানা গেছে। তার পরিবার শিক্ষকের রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *