মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের উত্তর জামশা গ্রামের মরহুম প্রফেসর আফসার উদ্দিনের কবর জিয়ারত করলেন-পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। শনিবার (৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে কৌশল বিনিময়সহ সার্বিক খোজ খবর নেন-মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- মরহুম আফসার উদ্দিনের ছোট ভাই আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি মোহা. রেজাউল হক, ওসি মো. সফিকুল ইসলাম মোল্ল্যাসহ সিংগাইর থানার অফিসারবৃন্দ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য, নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আফসার উদ্দিন আহমেদের গত ৯ অক্টোবর সকালে হঠাৎ বুকে ব্যথা ওঠলে পরিবারের লোকজন দ্রুত হৃদরোগ ইন্সটিটিউটে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্য হয়। ঐ দিন বিকালে জাবির মাঠে জানাজা শেষ গত ১০ অক্টোবর তার নিজ গ্রাম সিংগাইর উত্তর জামশা এলাকায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
