সিংগাইরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ আহত-৬

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাড়ি চড়াও করে প্রতিপক্ষ রাজ্জাক গংদের হামলায় একই পরিবারে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই এলাকার আবু বক্করের ছেলে ছহির উদ্দিন(২৫),মৃত.সাইজদ্দিনের ছেলে আবু বক্কর ছিদ্দিক(৬৩),আবু বক্করের স্ত্রী আছমা বেগম(৫০),কাসেম মোল্লার স্ত্রী আশ্রাফা ছিদ্দিকা(৩২) আব্দুল বাতেনের মেয়ে রৌশনারা(২৩) সামচুউদ্দিনের শিশু কন্যা(৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ ছহিরউদ্দিন গংদের বাড়ির ওপর দিয়ে অভিযুক্ত রাজ্জাক গং যাতায়াত করে আসছিল। এ জন্য স্থানীয় মুরুব্বীরা রাজ্জাক গংদের যাতায়াত করার জন্য ছহিরউদ্দিন গং বাড়ির পশ্চিম পাশ দিয়ে রাস্তা বের করে দেন। অভিযুক্তরা এতে সন্তুষ্ট না হয়ে পুণরায় বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতে থাকে। এতে ছহিরউদ্দিন গং নিষেধ করলে পরিকল্পিত ভাবে প্রতিবেশী রাজ্জাক(৫৫),নান্নু মিয়া(৩৫),আব্দুর রহিম(৪৫),আতিকুর রহমান(২২)মহিদ(৪০),ফাহাদ(১৭) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি চড়াও করে ঘরে ঢুকে ছহির উদ্দিনকে রামদা দিয়ে মাথায় কোপ দিলে সে ঘটনাস্থলে লুটে পরে। পরিবারের লোকজন এগিয়ে এলে তারা একজন শিশু বাচ্চাসহ মারপিট করে গুরুতর আহত করেন। এবং বাড়িতে থাকা ২ লক্ষ টাকা ও ২টি স্বর্নের চেইন নিয়ে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেন। পরে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে জহিরউদ্দিনের অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।
অভিযুক্ত রাজ্জাক গংদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *