সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকালের দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই এলাকার কালা চানের ছেলে জয়নাল(২২),তারা মিয়ার ছেলে সুমন(২১)
স্থানীয় সূত্রে জানা যায় জয়নাল মিয়া(২২) ইঞ্জিন চালিত নৌকায় কালিগঙ্গা নদী পারাপারের সময় মাঝ নদীতে পরে যায়। নৌকায় অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে একই গ্রামের সুমন মিয়া(২১) দুপুরের যে কোন সময় নিজ শ্বয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে শান্তিপুর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর ২ জনের মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
