সিংগাইরে পানিতে পড়ে ২ বছরের কন্যা শিশুর মৃত্যু

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পানিতে পড়ে সাগরিকা (২) নামের এক শিশু কন্যার মৃত্য হয়েছে। বুধবার (১১ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার গোবিন্ধল গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সাগরিকা(২)ওই এলাকার মজিবুর রহমানের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সবাই ব্যস্থ থাকার মধ্যে সাগরিকা বাড়ি দোয়ারে খেলছিল। হঠাৎ বাড়ির লোকজনের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এবং পানিতে ডুবে তার মৃত্য হয়। খোঁজাখুঁজির এক পর্যায় পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যতে বাড়িতে চলছে কান্নার আহাজারি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *