সিংগাইরে নীলিমা ব্যাগ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ৬০ কোটি টাকার মালামাল ক্ষতি

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে নীলিমা ব্যাগ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৬০ কোটি টাকার দেশী,বিদেশি আমদানিকৃত মেশিনারিজ ক্ষতি সাধিত হয়েছে। শনিবার(২ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার ভাকুম এলাকার নীলিমা ব্যাগ ফ্যাক্টরিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,নীলিমা ব্যাগ ফ্যাক্টরির ভিতর থেকে সকাল ১১ টার দিকে ধূয়া বের হতে থাকে। ফ্যাক্টরির কর্মচারিদের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসতে আসতে আগুন ছড়িয়ে পরে। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের টিমসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা চেস্টা করে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর কাজে সেনাবাহিনী ও সিংগাইর থানা পুলিশ অংশ নেন। ফ্যাক্টরির মালিক মো.আনিছুর রহমানের দাবি দেশি,বিদেশি আমদানিকৃত প্রায় ৬০-৬৫ কোটি টাকার মেশিনারিজ ও ৩২শ বর্গফুটের স্টিল স্টাকচার ভবন অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে। সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,ইউপিএস রুমে বৈদ্যুতিক গোলযোগের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *