সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিকেলে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
এদিকে, শাকিল আহমেদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী। তাঁরা এ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *