সিংগাইরে নিখোঁজের চারদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের চারদিন পর আল-আমিন (৭) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি চকের টেমা মিয়ার ভিটার বাঁশ ঝাড়ের গর্তের মধ্য থেকে এ লাশ উদ্ধার করেন। নিহত আল-আমিন ওই এলাকার বরবাকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আল-আমিন গত শনিবার সকাল ৯টার দিকে বাইসাইকেল নিয়ে খেলতে বের হয়। সারাদিন বাড়িতে না ফিরলে বিভিন্ন জায়গা ও  আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজতে থাকে পরিবারের লোকজন। না পেয়ে রোববার সিংগাইর থানা ১টি হারানো জিডি করেন।

পরে পুলিশ বিভিন্ন জায়গা খোঁজাখুজির  এক পর্যায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে বেরুন্ডি এলাকার টেমা মিয়ার ভিটার বাঁশ ঝাড়ের মাটিতে পুতে রাখা তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেন । এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, দুস্কৃতকারিরা পরিকল্পিতভাবে  হত্যা করে লাশ গুম করার উদেশ্য এখানে পুতে রেখেছিল। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *