সিংগাইরে নারী খুনের ঘটনায় ছেলেসহ গ্রেপ্তার তিন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের সাফিয়া আক্তার লক্ষী (৫৬) খুনের ঘটনায় মানসিক ভারসাম্যহীন পুত্র রতনসহ (৩৬) প্রতিবেশী বিল্লাল মোল্লা(৬০) ও সাইয়েদ মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের জিঞ্জাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতের পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম মিয়া নিশ্চিত করেন। এর আগে খুন হওয়া ওই নারীর ছোট ছেলে তরিকুল ইসলাম সোনাই বাদি হয়ে গত সোমবার দিবাগত রাতে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তরিকুল অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাশের বাড়ির আছর উদ্দিন মোল্লার পুত্র সাঈদ মোল্লা ও বিল্লাল মোল্লা তার মাকে খুন করেছে। তবে স্থানীয় একটি সূত্র দাবী করেছেন, খুন হওয়া সাফিয়ার বড় ছেলে রতন মানসিক ভারসাম্যহীন। মাঝে-মধ্যেই মায়ের সাথে তার ঝগড়া হত। মা ও ছেলের ঝগড়ায় এক পর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে। পুলিশের একাধিক সূত্রও এমনটি জানিয়েছেন। থানা পুলিশ জানান, গ্রেপ্তারকৃত রতনের ডান হাত ও পায়ের একাধিকস্থানে নিলা-ফুলা দেখা গেছে। মৃত দেহ উদ্ধার কালেও সে অন্যত্র পালিয়ে ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে রতনই তার মাকে হত্যা করেছে।

উল্লেখ্য, গত রবিরার (২৮ জানুয়ারি) নিজ শয়নকক্ষে সাফিয় আক্তার লক্ষী খুন হন । রাত ৯ টার দিকে থানা পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত সাফিয়া আক্তার লক্ষী ওই গ্রামের মৃত দরবেশ মোল্লার স্ত্রী ও তিন সন্তানের জননী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *