সিংগাইরে দরিদ্রদের মাঝে ইউএনওর খাদ্যসামগ্রী বিতরণ

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি অর্থায়নে অতি দরিদ্র ১৫০ টি পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার (৩১ই মার্চ) বিকেলে সিংগাইর পৌরসভা এলাকার দরিদ্রদের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১টি সাবান দিয়ে সহায়তা করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা।

রিকসা ও ভ্যান চালক যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছে তাদেরকে নগদ ২ শত টাকা করে দিয়ে ঘরমুখি করার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। তাছাড়া সন্ধ্যা ৬ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত উপজেলার বাইমাইল, গেরাদিয়া, বায়রা, সিংগাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে দোকানের মূল্য তালিকাসহ দোকানের সামনে ভীড় না করা, অযথা ঘুরাঘুরি না করা জন সচেতনামূলক দিক নির্দেশনা দেন ইউএনও রুনা লায়লা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন- যারা অসহায়, দরিদ্র দিন মজুর তাদের সরকারি অর্থায়নে সহায়তা দিচ্ছি। রিকসা ও ভ্যান চালকদের ঘরমুখি করার জন্য ২শত করে টাকা দিচ্ছি যা অব্যাহত থাকবে। আজ যাদের সহায়তা দিয়েছি তাদের নাম, ঠিকানা লিখে রাখছি পরবর্তীতে বের হলে আইনুনাগ ব্যবস্থা নিবে বলে স্থানীয় সাংবাদিকদের জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *