সিংগাইরে তুচ্ছ ঘটনায় যুবলীনেতাকে কুপিয়ে জখম

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় যুবলীগনেতা মারাত্মক জখম অপরপক্ষের ১জন আহত হয়েছেন। সোমবার(১লা জুন) সকাল ১১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নতুন বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। ঘটনা সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে বলে জানা গেছে।

মারাত্মক জখম হলেন- উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন(৩৫) অপরপক্ষের আহত উপজেলার জয়মন্টপ ইউনিয়নের হাটখোলা মহল্লার মৃত.মো.হাতেম আলীর পালের পুত্র নুরু মোহাম্মদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার(৩০ মে) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী এলাকার ছাত্রলীগ নেতা মো.জুয়েলের সাথে আধিপত্ত্য নিয়ে যুবলীগ নেতা মো.আলমগীর হোসেনের ফুফাত ভাই রনির সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই সূত্র ধরে সোমবার(১লা জুন) সকাল ১১টার দিকে জয়মন্টপ নতুন বাসষ্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ নেতা মো.আলমগীর হোসেনকে চেয়ারম্যানের চাচাতো ভাই যুবলীগ নেতা মঞ্জু ও মহিদুরের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মো.জুয়েল গং কুপিয়ে মারাতœক জখম করেছে বলে আলমগীর জানান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে আলমগীর হোসেনের জখমের খবর পেয়ে তার আত্বীয় স্বজন ক্ষিপ্ত হয়ে মঞ্জু গংদের ২টি মোটর সাইকেল ভাংচুর করেন এবং জয়মন্টপ ইউনিয়ন পরিষদের দরজা জানালা ভাংচুর করার সময় নুরু মোহাম্মদ বাধা দিলে তাকে উপর্যুপুরি মারধর করে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করেন। এ দিকে ইলেকট্রনিকস্ মিডিয়ার সংবাদকর্মী মো.বাদল হোসেন অস্রশস্র সজ্জিত উত্তেজিত জনতার ভিডিও ফুটেজ ধারন করতে গেলে রোষানলে পড়েন।
এ বিষয়ে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি.মো.শাহাদৎ হোসেন বলেন-আমি ঘটনার সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের মিটিংয়ে ছিলাম ফোন পেয়ে পরিষদে এসে দেখি উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেনের নেতৃত্বে মনির গংরা আমার পরিষদের দরজা ও জানালা গ্লাস ভাংচুর করেছে।তিনি আরও বলেন-ইউনিয়ন পরিষদের সরকারি সম্পত্তি যারা ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান।
সিংগাইর সার্কেল(এএসপি)মো.আলমগীর হোসেন বলেন-আওয়ামীলীগের দু,গ্রুপের মধ্যে ছোটখাট সংঘর্ষ হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *