সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমন আহমেদ (২৪) নামের এক যু্বক নিহত হয়েছেন। বুধবার(২২ জানুয়ারি) রাত ৭ টার দিকে উপজেলার পৌর এলাকার গোবিন্ধল নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা  ঘটে। নিহত ইমন আহমেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার আনন্দনগর শুয়াপুর গ্রামের আব্দুল সালামের ছেলে স্থানীয় সূত্র জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জগামী ১টি ট্রাক পৌর এলাকার গোবিন্ধল নতুন বাজার পৌঁছালে ঢাকাগামী ১টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ ড্রাইভার আটক করে থানা পুলিশে হস্তান্তর করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম@ জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *