সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার(২০ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাশিমনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হলে ট্রাকের ড্রাইভার ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে বিল্লাল(২৯)। আহতরা হলেন,ট্রাকের হেলপার ময়মনসিংহ উপজেলার ত্রিশাল থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রতন(৩০),বাসের যাত্রী মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোলগারামপুর গ্রামের শুশি মন্ডলের ছেলে প্রকাশ মন্ডল(২৭) মানিকগঞ্জ সদর থানা বাখেয়া গ্রামের রাইসুদ্দিনের ছেলে মিনার(৫৫) উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা গ্রামের ফরহাদে ছেলে মাসুদ (২৫) ও উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা গ্রামের খোরশেদের ছেলে আনোয়ার (২৬)।
স্থানীয় সূত্রে জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী শুকতারা সার্ভিস একটি বাস সিংগাইর পৌরসভার কাশিমনগর নামক স্থানে পৌছালে মানিকগঞ্জ গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে ট্রাকের হেলপার ও বাসের যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে প্রত্যেককে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
