মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় মো. মোস্তাফিজুর রহমান (৭ ) নামে শিশু নিহত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসষ্ট্যান্ড এলাকায় এ মর্মাত্তিক দুর্ঘটনা ঘটে। সে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মো.আবু মিয়ার পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে দাদার সাথে শিশু মোস্তাফিজ দুধ বিক্রির উদেশ্যে বের হয়। দাদার পিছনে শিশুটি রাস্তা পারাপারের সময় হঠাৎ করে হেমায়েতপুর গামী ইটভর্তি ট্রাক তাকে চাপা দেয় এবং সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হেমায়েতপুর জামাল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
