মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): সারা দেশে কোভিড-১৯ পরিস্থিতিতে সিংগাইর থানা এলাকায় লকডাউন কার্যকর করার পাশাপাশি করোনা ভাইরাস রোধকল্পে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার(৯ জুলাই) সিংগাইর পৌর এলাকায় মধ্য সিংগাইর(পুকুর পাড়া) জামে মসজিদে খুৎবার আগে ডিআইজির নির্দেশে মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের তত্ত্বাবাধনে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্ল্যা আগত মুসুল্লীদের উদেশ্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্য তিনি বলেন-করোনার সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্য গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়ছে তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেন না,হাট-বাজারে চায়ের দোকানে আডডা-গল্প থেকে বিরত থাকা,জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক পরিধান,ঘন ঘন হাত দোয়া হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার, হ্যান্ডশেক একে অপরের কাছাকাছি আসা হতে বিরত থাকা,সামাজিক দূরুত্ব বজায় রাখা ভীড় এড়িয়ে চলা,সরকারি বিধি-নিষেধ না মেনে চললে গ্রেফতার ও জরিমানা সন্মুখীন হতে হবে, জ্বর,সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করা, যার যার সাধ্যমত পুষ্টিকর খাবার (যেমন-ফল-মূল,শাক,সবজি, ও লেবু জাতীয় খাবার) বেশি করে খাওয়া ও সব সময় পরিস্কার পরিছন্ন থাকা।
তিনি আরোও বলেন-এই করোনা মহামারিতে অসহায়,নি:স্ব,দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে বিত্তবানদের নির্দেশ দেন। এ ছাড়াও একই সময়ে উপজেলার ১০টি বিটের আওতায় মসজিদে খুৎবার আগে ইন্সেপেক্টর(তদন্ত) আবুল কালাম পিপিএমসহ বিটের দায়িত্বরত অফিসারগন করোনা ভাইরাস হতে নিরাপদে থাকার বিভিন্ন দিক নির্দেশনা ও সচেতনতামুলক আলোচনা করেন এবং নামাজ শেষে আগত মুসল্লীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয় বলে জানা গেছে।
