সিংগাইরে জাতীয় বীমা দিবসে পূনমিলনী

সিংগাইরে জাতীয় বীমা দিবসে পূনমিলনী

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে দ্বিতীয় বীমা দিবসে পূনমিলনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার চারিগ্রাম বাজার সংলগ্ন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ (টিটু) সভাপতিত্বে সরদার মোতাহার হোসেনের সঞ্চালনায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স চারিগ্রাম শাখার উদ্বোধণ ঘোষণা করে স্বাগত বক্তব্য রাখেন- “নববাংলার” মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চারিগ্রাম জুয়েলারী মালিক সমিতির সভাপতি মো. মানিক হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র এজিএম মো. শহিদুল ইসলাম (শাহিন)।

আরও উপস্থিত ছিলেন বায়রা কলেজের সহকারী অধ্যাপক নোয়াব আলীসহ স্থানীয় মুরুব্বী ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কর্মকর্তা এবং গ্রাহকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *