সিংগাইরে জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষ কামরুল ইসলাম বাচ্চু গং জমি দখল করার ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়ি চড়াও করে হামলা, ভাংচুরসহ ৩ জনকে মারধর করে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শনিবার (৪ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নে চর মাধবপুর গ্রামে।

আহতরা হলেন- ঐ এলাকার একই পরিবারের মৃত. আজগর আলীর ছেলে  আজিমউদ্দিন (৬৫), আজিমউদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩৫) ও মেয়ে আজিমন (৩০)।

আহত প্রত্যেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী  নুরুল ইসলাম বলেন, আমরা প্রায় ৩০ বছর যাবৎ পৈত্তিক সম্পত্তিতে বাড়ি করে বসবাস করে আসছি। তখন থেকে প্রতিপক্ষ  বাচ্চু মিয়া আমাদের জায়গা দখল করার চেষ্টা করে আসছে। এ ব্যাপারে বহুবার গ্রাম্য সালিশও হয়েছে।  কিন্তুু সে সালিশ না মেনে শনিবার অবৈধভাবে জায়গা দখল করে ভাউন্ডারি করতে ছিল। তাই আমি থানায় অভিযোগ করি বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের বসতঘর ভাংচুর ও আমাকেসহ ৩ জনকে মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে থাকে । আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।

স্থানীয় মুরুব্বী  ইমান আলী, আব্বাছ উদ্দিন ও নজুমদ্দিন বলেন, আমরা ২-৩ মাস আগে মিমাংশা করে দিয়েছি। সবাই মেনে গেছে। তারপর বাড়ি চড়াও করে মারধর করা ঠিক হয়নি।

অভিযুক্ত কামরুল ইসলাম ওরফে বাচ্চু মিয়া জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন ওরা আমাকে মারধর করেছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা বাগুর্লী ফাঁড়ির পুলিশ উপ-পরির্দশক মো. সাদেকুর রহমান বলেন, আমি শুক্রবার ঘটনাস্থলে গিয়েছিলাম আজও যাব। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *