সিংগাইরে চোরের হাতে গৃহকর্তা খুন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে তারা মিয়া (৪০) নামের এক গৃহকর্তা চোরের হাতে খুন হয়েছে। শনিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের পশ্চিম গারাদিয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর থানার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকার মৃত নোমাজ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তারা মিয়ার বড় ভাই আব্দুল মালেকের বাড়িতে রাতে চোর ঢুকে। এতে বাড়ি লোকজন টের পাওয়ার বিষয়টি চোরেরা বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় তারা মিয়া চোর চোর বলে পিছনে ধাওয়া দিয়ে গারাদিয়া এলাকায় পৌছালে চোরেরা তারা মিয়াকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন- রোববার (৬ জুন) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *