সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের দায়ে মোবাইল কোর্টে জরিমানা

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে মারাত্মকভাবে বায়ুও পরিবেশ দূষণের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর)সকাল ১১ টার দিকে উপজেলার ধল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল-আমিন কবির।
সূত্রে জানাযায়, উপজেলা ধল্লা এলাকায় গ্রীন এনার্জি নামক একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে বায়ূ ও পরিবেশের ক্ষতি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গঁলবার সকালে অভিযান পরিচালনা করে টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত ২০১০) এর বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে গ্রীন এনার্জি নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয় । এছাড়াও অতিদ্রুত সকল স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *