সিংগাইরে এসএসএস এন্টার প্রাইজ ও রেডি এর উদ্যোগে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

সিংগাইর  প্রতিনিধি : দ্বিতীয় ঢেউয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রতিদিন সর্ব্বো” মৃত হওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১ সপ্তাহের লকডাউন শুরু হয়। যে বিধি নিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এর পর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল হতে সার্বাত্নক লকডাউন শুরু হলে দিনমজুর মানুষ বেকার হয়ে পরে। তাদের কথা চিন্তা করে মানিকগঞ্জ সিংগাইরে এসএসএস এন্টার প্রাইজ ও রেডি এর উদ্যোগে পৌর এলাকায় অসহায়,দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের বাস ভবন থেকে (রেডি) নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ মর্তুজার সহায়তায় ৬০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ ত্রান সমাগ্রীর মধ্যে ছিল চাউল,ডাউল.আলু,লবন,চিনি,পেয়াজ,তৈল ও ১টি সাবান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিংগাইর পৌরসভা মেয়র আবু নাঈম মো.বাশার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাওলানা মো.জহিরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য দেওয়ান মো.মোসলেম উদ্দিন,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ইঞ্জি.কামরুল হাসান খান ও সাংবাদিক ডি.এম রিয়াজুল ইসলাম প্রমুখ।
মহামারি করোনা কালিন সময়ে ত্রান সামগ্রী পেয়ে উপকার হয়েছে বলে সাংবাদিকদের জানান সুবিধাভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *