সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে জাহাঙ্গীর হোসেন(৬০) নামের এক বৃদ্ধা সুইপারের মরদেহ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ। শুক্রবার(২৬ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার জামশা-চারিগ্রাম সড়কের আত্রাইল ইটভাটা সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলা জামশা আবাসনের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,জাহাঙ্গীর হোসেন জামশা বাজারে পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি তার দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রীকে সঙ্গে নিয়ে চারিগ্রাম হাট এলাকায় ভিক্ষাবৃত্তিও করতেন। হঠাৎ জামশা-আত্রাইল সড়কের ইটভাটা সংলগ্ন তার মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশ খবর দেয়। থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন বলে জানাযায় ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানাযাবে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
