সিংগাইরে এক রাতে ২ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ৬ লাখ টাকার মালামাল খোয়া

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় এক রাতে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুন) দিবাগত রাতে সিংগাইর পৌরসভা ২নং ওয়ার্ড আজিমপুর মহল্লার রংয়ের বাজারে এ ঘটনা ঘটে। এতে দুই ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানান যায়,পৌরসভার রংয়ের বাজারে রাফি এন্টার প্রাইজ ও মেসার্স রুবেল মেডিকেল হলের মালিক প্রতিদিনের ন্যয় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাতের যে কোনো সময় চোরেরা সুযোগ বুঝে মুদি দোকান ও ঔষধের দোকানের তালা ভেঁঙ্গে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে শার্টার নামিয়ে রেখে যায়।

সোমবার (৮ জুন) সকাল বেলা মেসার্স রুবেল মেডিকেল হলের মালিক মো.নরুল ইসলাম দোকান খুলতে গেলে তালা ভাঙ্গাঁ দেখে। পরে শার্টার তুলে দেখে তার দোকানের মূল্যবান ঔষধপত্র নাই। এমনকি পাশের মুদি দোকানের তালা ভাঙ্গাঁ দোকানের মালামাল নেই। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী রাফি এন্টার প্রাইজের মালিক মো.খোরশেদ বলেন,রবিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে দোকানের সামনে ট্রাক থামিয়ে অভিনব কায়দায় তালা ভেঁঙ্গে আমার মুদি দোকানে প্রায় আড়াই লাখ টাকার মালামাল ও আমার পাশের ঔষধের দোকানের প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *