সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৭ মার্চ) দিবাগত ভোর রাতে উপজেলার জামসা ইউনিয়নের দক্ষিণ জামসা ও ভুরাখালী গ্রামে।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ভুরাখালী গ্রামের এনজাল হক তরফদারের ছেলে আবু সাঈদ তরফদারের (৩৭) বাড়িতে ৭-৮ জনের ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে ৪-৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটে নেয়।
এরপর রাত আড়াইটার দিকে পার্শ্ববর্তী ভুরাখালি গ্রামের সংখ্যালঘু মৃত অশ্নীনী লাল মন্ডলের ছেলে অমৃত লাল মন্ডলের(৫৪) বশত ঘরে ৭-৮ জনের ডাকাতদল সিমেন্টের খুঁটি দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তাকে হাত-পা বেধে মারধর করে।
আলমারি ভেঙ্গে নগদ ৪০ হাজার টকাসহ ৬ ভরি স্বর্ণের গহনা, ৪ ভরি রুপা ও ২ টি মোবাইল সেট লুটে নেয়। এ ঘটনায় সিংগাইর ও নবাবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যার বলেন, ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
