সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি : ভরদুপুরে ইটভাটায় রাখা ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা-জাইল্যা গ্রামের কবির হোসেনের সুপার ব্রীকস নামের ইটভাটায়।
বুধবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ জঘন্যতম কাজটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে বিভিন্ন প্রশ্ন দানা বেঁধেছে। তারা ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন।
এলাকাবাসী জানান, সুদক্ষিরা সুপার ইটভাটায় রাখা (ঢাকা মেট্রো-ড-৬৩৮৫) ট্রাকটি কে বা কারা আগুন ধরিয়ে দেয়।আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। তার আগেই ট্রাকটির বডি ও চাকা ছাড়া যাবতীয় মেশানারিজ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গাড়ির মালিক ঘটনাস্থলে যান।এ ঘটনায় সুপার ব্রিকস ইটভাটার মালিকপক্ষের কেউ মুখ খুলেনি। তবে ট্রাক মালিকের ফুফাতো বোন কারিমন বেগম জানান,গত ৩-৪মাস আগে কামালের আরো একটি ট্রাক চুরি হয়ে যায়। আজ সর্বশেষ সম্বল আরো একটি ট্রাক ছিল তাও শক্ররা পুড়িয়ে দিলো।
ভূক্তভোগী ট্রাকের মালিক কামাল হোসেন জানান, আমার কারো সাথে তেমন কোন শত্রুতা নেই। তবে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে। পুড়ে যাওয়া ট্রাকটির মূল্য ৪ লাখ টাকা ও চুরি হওয়া ট্রাকের মূল্য ১০ লাখ টাকা বলে দাবী করেন তিনি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করেনি।
