সিংগাইরে ইউপি নির্বাচনের প্রার্থীতা যাচাই বাচাই শেষ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচন ১১ নভেম্বর অনুষ্ঠিত উপলক্ষে বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রার্থীতা যাচাই বাছাই শেষ হলো। উপজেলা নির্বাচন অফিসে গত ১৭ ই অক্টোবর সকাল ৯টা থেকে  বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীরা মনোয়ন পত্র জমা দেন। এতে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত আসনে ১০৪ জন, সাধারণ ওয়ার্ডে ৩১৪ জন  জমা দেন। যাচাই বাছাইতে চেয়ারম্যান প্রার্থী ৪৫ জন, সংরক্ষিত আসনে ১০৪ জন, সাধারণ ওয়ার্ডে ৩০৫ জন বৈধতা পান।

এর মধ্যে স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী জাহিনুর ইসলাম সৌরভ যাচাই বাছাইতে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী বলেন- বাতিলকৃত প্রার্থীরা চাইলে ৩দিনের মধ্যে  জেলা নির্বাচন অফিসার বরাবর  আপিল করতে পারবেন। তিনি যাচাই বাছাই করে বিবেচনায় প্রার্থীদের বৈধতা দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *