সিংগাইরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে : মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যা‌লি,বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার(২৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
অপর দিকে বিকাল সাড়ে ৩টার সময় পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এর উদ্যোগে ২৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে শিক্ষা উপকরণ(বাই সাইকেল) বিতরণ করা হয়েছে।

এ সময় বক্তব্য দেন,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম এমপি।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল,সাবেক সহ-সভাপতি আলী ইস্কান্দার আহমেদ,সাবেক সাংগঠনিক অ্যাড.জাহিদ খান উজ্জ্বলসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *