মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে নির্যাতনের শিকার অসহায় এক সন্তানের জননী লাকী আক্তার (৩০) কে দুটি ছাগল দিয়ে পূর্নবাসনের সহায়তা প্রদান করেন ব্র্যাক। লাকী আক্তার (৩০) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ছয়ানি গ্রামের দিনমজুর মোজ্জামেল বেপারির মেয়ে ও পার্শ্ববর্তী ভাকুম গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা চত্বর থেকে দুটি ছাগল প্রদান করা হয়েছে।
এ অসহায়,নির্যাতীত নারীর মাঝে ছাগল প্রদানের সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা,মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন,আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক,ব্র্যাক সিংগাইর শাখার মো.লিয়াকত হোসেন,এরিয়া ম্যানাজার মো.আবিদ হাসান,উপজেলা হিসাব ব্যবস্থাপক রহমত উল্লাহ,আইন সহায়তা অফিসার, রন্তা মন্ডল,সার্বিক সহযোগীতায় ছিলেন-পিও,সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি,ব্র্যাক সিংগাইর শাখার মো.শহিদুল ইসলাম প্রমুখ
ব্র্যাক অফিস সূত্রে জানা যায়,উপজেলার ছয়ানী গ্রামের লাকী আক্তারের সাথে পার্শবর্তী এলাকার ভাকুম গ্রামের আব্দুর রহমানের সাথে বিবাহ হয়। ঘর সংসার চলাকালিন সময়ে লাকী আক্তারের একটি সন্তান জন্ম হয়। এরই মধ্যে তার স্বামী দ্বিতীয় বিবাহ করেন। সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায় যৌতুক চেয়ে লাকীকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে বাবার বাড়ী ঠাঁই নেয়। এতে যোগাযোগ বিছিন্ন করে দেয় স্বামী। বিপাকে পরে যায় লাকি। বিষয়টি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তারা অবগত হলে ছুটে যায় তার কাছে এবং সহযোগীতার হাত বাড়িয়ে দেন তারা
লাকি আক্তারের কাছে সাংবাদিকরা ছাগল পাওয়ার অনুভুতি জানতে চাইলে,তিনি বলেন-এই মূহুর্তে দুটি ছাগল পেয়ে অনেক উপকার হয়েছে। আমি অনেক খুশি হয়েছি বলে তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলে।
