সিংগাইরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগের ৭ নেতাকর্মী আটক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ । রবিবার(৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভার থানা পুলিশের সহযোগীতায় সিংগাইর থানা পুলিশ ঢাকা জেলার সাভারস্থ এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের আটক করা হয়। আটকৃতরা হলেন,উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যেপাড়া গ্রামের মৃত বিল্লাল হাজীর ছেলে থানা যুবলীগের সাবেক সদস্য আব্দুস সামাদ (৫০),জার্মিত্তা ইউনিয়নের বকচর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে থানা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আমজাদ হোসেন (৪৫),চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান শিবলী (৪৬) জার্মিত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর দারিয়ারপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন (৩৭),জার্মিত্তা ইউনিয়নের আলীনগর গ্রামে মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৪০) জার্মিত্তা ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাজাহান (৪৯), চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মৃত.ফরমান মিয়ার ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মজনু (৫৪), সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান,আটকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *