সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সরকার নির্ধারিত থেকে অধিক দামে আলু ও পেঁয়াজ বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে চার ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১০ থেকে উপজেলার বায়রা হাট ও সিংগাইর বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল । জানা যায়, ক্রয় রশিদ সংরক্ষণ না করে অধিক মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় করার অপরাধে সিংগাইর বাজারের সবুজ ষ্টোরকে ২হাজার, শাওন ষ্টোরকে ২হাজার, রুবেল সবজি ভান্ডারকে ১ হাজার ৫ শত এবং রমজানকে ৪ হাজারসহ মোট ৯ হাজার ৫শত টাকা জরিমানা করে তা আদায় হয়। এছাড়াও ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও থানা পুলিশ সিংগাইর।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
