সিংগাইরে অগ্নিকান্ডে বসতবাড়ি ও নগদ টাকা পুড়ে ছাই

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে একটি বসতবাড়ী পুড়ে গেছে। এতে নগদ টাকা,স্বর্নালংকারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল। বৃহস্পতিবার(১ মে) পৌনে ৮ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিওরি গ্রামের (মন্ডলপাড়া)সালাম মোল্লার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিওরি গ্রামের (মন্ডলপাড়া)সালাম মোল্লার বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে দ্রুত আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে।

এসময় ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিবুর রহমানের নেতৃত্বে কঠোর পরিশ্রম ও দক্ষতার সাথে কাজ করে বসতবাড়ী ও গনবসতি আশপাশের বাড়ি গুলোকে বড় ধরনের ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করে দ্রুত আগুন সম্পুর্নরুপে নেভাতে সক্ষম হন।

উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিবুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান,অগ্নিকান্ডে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি ও ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *