মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরীর টাকা প্রদান করা হয়েছে। সোমবার(৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নানসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারিগণ। সুবিধাভোগী আব্দুল সালাম মন্ডল ও হাসু আক্তার ঢেউটিন ও আর্থিক সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন বলে জানান তারা।
