সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলা আ.লীগের আশীর্বাদ হয়ে এসেছেন

মো. নাজমুল হোসেন : লড়াই সংগ্রাম ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখনো শক্ত অবস্থান করছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। কিন্তু বর্তমানে আগের তুলনায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অনেক জনপ্রিয় ও শক্তিশালী। এর একমাত্র কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সালমান এফ রহমান। যার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

সাবেক ও বর্তমান কয়েকজন নেতার সাথে কথা বললে তারা বলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সালমান এফ রহমান আশীর্বাদ হয়ে এসেছেন। আপনারা অনেকেই জানেন নবাবগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে কয়েকটি গ্রুপ বিদ্যমান ছিলো। কিন্তু এই মুহুর্তে সালমান এফ রহমানের হাত ধরে নবাবগঞ্জ আওয়ামী লীগের কোনো গ্রুপিং নেই। গ্রুপিং থাকায় আগে কেউ এক মঞ্চে বসতে চাইতো না। কিন্তু সালমান এফ রহমানের জন্য সবাই এখন এক মঞ্চে। যা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য উজ্জল ভবিষতের বার্তা বহন করছে।
সাবেক এক নেতা বলেন, ইতোমধ্যে সালমান এফ রহমানের সার্বিক তত্ত্বাবধানে নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। যেখানে নতুন পুরাতনদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয় সাবেক ও বর্তমান নেতা কর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রস্তুতি চলছে। খুব দ্রুত তা শেষ হবে।
প্রবীন আওয়ামী লীগ আজিজ বেপারী বলেন, স্বাধীনতার পর থেকে নবাবগঞ্জে অনেক এমপি মন্ত্রী দেখেছি। তারা আমাদের অনেক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবায়নের বেলায় তা ছিলো প্রায় শূন্যের কোঠায়। কিন্তু সালমান এফ রহমান তার নির্বাচনী যে সকল ওয়াদা দিয়েছেন তা তিনি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
কোন দলকে সমর্থন না করা আব্দুল জব্বার বলেন, আমি কোন রাজনৈতিক নেতা বা কর্মী নই। তবে আমি অকৃতজ্ঞ নই। সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জে যে সকল উন্নয়ন মূলক কর্মকান্ড করেছেন তা বিগত দিনে কোন এমপি বা মন্ত্রী করেনি। সেই সাথে ওনি যে সকল প্রকল্প হাতে নিয়েছেন এসকল প্রকল্প বাস্তবায়ন হলে দোহার নবাবগঞ্জের চেহারাই পাল্টে যাবে। এছাড়া দোহার-নবাবগঞ্জে বেকারতের¡ সমাধান হবে।
ইতিমধ্যে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ইতোমধ্যে নতুন পুরান অনেক নেতারা তাদের প্রার্থীতা প্রকাশ করেছেন। কিন্তু সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ঢাকা-১ আসনের সাংসদ নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অভিভাবক সালমান এফ রহমানের চমকের দিকে তাকিয়ে আছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *