কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, সারা দেশে বিএনপি’র জোয়ার এসেছে। আগামীতে বিপুল সংখ্যক ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর ঘোষিত ২০২৬ সালে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন হবে । প্রধান উপদেষ্টা ও সিইসি এই নির্বাচন অনুষ্ঠানে নিশ্চিত করবেন। কোন ষড়যন্ত্রই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
কেরানীগঞ্জের মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাটি,বেগম খালেদা জিয়ার ঘাটি, তারেক রহমানের ঘাঁটি,বিএনপির ঘাঁটি। এই উর্বর মাটিতে কেউ নির্বাচন বাধা দিতে পারবে না। সবাই ঘরে ঘরে যাবেন ধানের শীষে ভোট চাবেন। আপনারা কোন ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না। সবাইকে অতন্ত্র প্রহরী হয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তিনি আজ সন্ধ্যায় কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপি’র প্রধান কার্যালয়ে ঢাকা -২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পেয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গতকাল বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি’র মনোনয়ন প্রকাশ করায় সারাদেশে জনগণের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। গত ১৬ বছর এদেশের জনগণ কেউ ভোট দিতে পারেনি।
তাই সেই ভোটকে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, আমাকে ঢাকা -২ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে। একটি দল কিন্তু মসজিদে মসজিদে গিয়ে জান্নাতের টিকেট বিক্রি করছে, নাউজুবিল্লাহ। মানুষের সাথে তারা প্রতারণা করছে। এই সব ধোকায় জনগনন পা দিবে না। আগামী নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় আসবে,ইনশা আল্লাহ।
এসময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সহ-সভাপতি সাইদুর রহমান আংকু, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির,যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল,মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল,মডেল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল প্রমূখ। এর আগে নিজ গ্রাম হযরতপুরে তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন।
