ডেস্ক : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৫৪৭ জনে। তাদের মধ্যে পুরুষ ১১৬ জন ও নারী ৮২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫১ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন, বাড়িতে ৩জন ও হাসপাতালে মৃত অবস্থায় ৩জনকে আনা হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৭১৯টি ল্যাবরেটরিতে ৩৮ হাজার ৮৮১টি নমুনা সংগ্রহ ও ৩৯ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি।
