সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনী সদা তৎপর- অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান

নাজমুল হোসেন:  সাম্প্রতিক সম্প্রীতি  বজায় রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনী সদা তৎপর বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান। শুক্রবার সন্ধ্যায় ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, থানা লেভেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আইজিপি পর্যন্ত সকলেই বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করে খোজ খবর রাখছেন। এছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল গুলো পুজা উদযাপনে সহায়তা করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন সবার অংশ গ্রহণে এমন বাংলাদেশই আমরা চেয়েছিলাম যেখানে সকল ধর্ম বর্ণ লোকের উপস্থিতিতে সকলে উৎসব উদযাপন করবেন।
অনুষ্ঠানে দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *