সাপাহারে অবৈধভাবে আম নামানোর নামে চাঁদাবাজি, গ্রেফতার ৫

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর সাপাহারে অবৈধভাবে আমের গাড়ি থেকে আম নামানোর নামে চাঁদাবাজি করার অপরাধে ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশ স্থানীয় আম বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পত্নীতলা থানার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), প্রফেসর পাড়ার বিদেশি লাল বাঁশফোড় এর ছেলে জয় বাঁশফোড় (২০), নীল ফামারী সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. নাইম ইসলাম (২২), প্রফেসর পাড়ার মৃত মানা লাল এর ছেলে সপেন বাঁশফোড় (৫০), প্রফেসর পাড়ার গণেশ এর ছেলে জয় বাঁশফোড় (২২) প্রমুখ।
সাপাহার থানার ওসি মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষী ও ব্যবসায়ীদের সুবিধার্থে এবং সুশাসন বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাজারের সাধারণ ব্যবসায়ী ও আমচাষীরা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং আম বাজারে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *