সাংবাদিক সুমন এর শাশুড়ির ইন্তেকাল

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দৈনিক মানবজমিন ও মোহনা টেলিভিশনের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খালিদ হোসেন সুমন এর শাশুড়ি সুফিয়া চৌধুরী ১৪ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) । তিনি উচ্চ রক্তচাপ , ডায়াবেটিক , গ্যাসটিক সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি নবাবগঞ্জ উপজেলার শিকারপাড়া ইউনিয়নের সুজাপুর গ্রামের মরহুম মোজাম্মেল চৌধুরী স্ত্রী । তিনি মৃত্যুকালে দুই ছেলে এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । শুক্রবার সকাল দশটায় সুজাপুর ঈদগাঁও ময়দানে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *