নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্র সংসদে একটি স্মার্ট টিভি উপহার দিয়েছে দৈনিক আগামীর সময় পত্রিকা। বুধবার (২৮শে এপ্রিল) বিকেলে দৈনিক আগামীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান উপস্থিত থেকে ছাত্র সংসদ নেতা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও তার নেতাকর্মীদের হাতে এ ৪০ ইঞ্চি স্মার্ট টিভিটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আগামীর সময় পত্রিকার সহকারী সম্পাদক আবুল হাশেম ফকির, নিজস্ব প্রতিনিধি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মুকলেছ, সরকারি দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. বাদলসহ আরও অনেকে।
এর আগে গত ২৪ এপ্রিল প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামানের বাবা মরহুম আনিস উদ্দিন আহমেদ স্যারের মৃত্যু বার্ষিকীতে দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া ও ইফতার মাহফিলে ছাত্র সংসদের টিভিটি এনালগ দেখে এলইডি টিভি দেওয়ার ঘোষণা দেন আসাদুজ্জামান।
