কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের মো. ওবায়দুল হক খানকে সভাপতি এবং প্রদীপ কুমার হালদারকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এ সংগঠনের নির্বাহী সভাপতি করা হয়েছে ড. শাহ সুলতান তালুকদার। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষক ও শিক্ষার সকল ধরনের বৈষম্যরোধে শিক্ষক সমাজের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় কাজ করার শপথ নিয়ে গঠিত হলো সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। গতকাল পরিষদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইভিউ হেনোলাক্স সেন্টার ৮/এ ৩/ ১ পুরানা পল্টন ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ ওবায়দুল হক খান,সহকারি অধ্যাপক, ঘাটাইল, ব্রাহ্মণ শাসন সরকারি কলেজ, টাঙ্গাইল। নির্বাহী সভাপতি ডক্টর শাহ সুলতান তালুকদার, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ,গাইবান্ধা। সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ তোতা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ নাজমুল হক সরকারি কলেজ, নাটোর। সিনিয়র সহ-সভাপতি আশুতোষ হালদার, সহকারি অধ্যাপক, সরকারি শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজ, বাগেরহাট। সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হালদার, বিভাগীয় প্রধান , সমাজ বিজ্ঞান বিভাগ, সরকারি ইস্পাহানি ডিগ্রী কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। যুগ্ম সাধারণ সম্পাদক নীহাররঞ্জন বিশ্বাস , সহকারি অধ্যাপক, শেখ রাসেল কলেজ, কোটালীপাড়া গোপালগঞ্জ। যুগ্ম সাধারণ সম্পাদক এইচএস মোস্তফা কামাল বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, শহীদ নাজমুল হক কলেজ। সাংগঠনিক সম্পাদক নির্মল হালদার, প্রভাষক, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুছ শাহাদাত , প্রভাষক, নাজমুল হক সরকারি কলেজ। সাংগঠনিক সম্পাদক অন্নদাশঙ্কর রায়, প্রভাষক, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। শিক্ষা বিষয়ক সম্পাদক গোবিন্দ মল্লিক,প্রভাষক, সরকারি এস এম কলেজ, মোড়েলগঞ্জ। মহিলা সম্পাদিকা মোছাম্মৎ সোনিয়া, প্রভাষক ব্রাহ্মণ শাসন সরকারি কলেজ। কমিটির সাধারণ সম্পাদক জানান খুব শীঘ্রই সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা কমিটি ও ইউনিট কমিটি গঠনপূর্বক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। তিনি আরো বলেন পরিষদের উদ্দেশ্য হলো খুব দ্রুত সময়ের মধ্যে সকল কলেজের এডহক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোড় প্রচেষ্টা অব্যাহত রাখা, শিক্ষকদের স্থায়ীকরণ, সহকারি, সহযোগী, অধ্যাপক পদ সৃষ্টির জন্য পদক্ষেপ গ্রহণ করা। বেসরকারি আমলের কোন প্রকার গ্রেড অবনমন হতে না দেয়া এবং সরকারের শিক্ষা সংক্রান্ত ইতিবাচক সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদান করাই হলো পরিষদের মূল লক্ষ্য। আমরা সাধারণ শিক্ষকের সাথে আছি কারো সাথে দ্বন্দ্ব নয় ভ্রাতৃত্বের বন্ধনে স্ব স্ব সংগঠনে শিক্ষক স্বার্থে কর্মপরিকল্পনাই হলো মূল উদ্দেশ্য।
