সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই কামরুল নিহত

নিজস্ব প্রতিবেদক : গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বুধবার (৩০ ডিসেম্বর) রাতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, কামরুল ইসলামকে রাত ১১টার দিকে বিমানবন্দরের কাছে দ্রুতগতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে বিমানবন্দর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গুলশান থানার ওসি আবুল হাসান জানান, মামলার তদন্তসংক্রান্ত কোনও কাজে মোটরসাইকেলে তিনি বিমানবন্দর এলাকায় যান। কামরুল সপরিবার গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। কামরুলের একটি কন্যাসন্তান রয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *