কেরাণীগঞ্জ (ঢাকা):প্রতিনিধি; বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, সকল ধর্মের লোকদের নিরাপত্তা পাওয়ার সম অধিকার রয়েছে বাংলাদেশে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাইকে নিয়েই আমরা বাংলাদেশী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। তাই সকল ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাসী ।আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা মন্ডবে নিরাপত্তা দেওয়ার কাজ করছি। আমরা জনগণের সেবক।জনগণের নিরাপত্তা দেয়ার দাযিত্ব পালন করছি।
তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। তিনি আরো বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার কোনাখোলা দূর্গা মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনকালে বক্তব্যে তিনি এইসব কথা বলেন। কেরানীগঞ্জ মডেল থানা পুজা মন্ডপের সভাপতি নিতেন বর্মণ এর সভাপতিত্বে আমান উল্লাহ আমান আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে কেরানীগঞ্জ থেকে বিএনপির প্রার্থী ধানের শীর্ষের মার্কা নিয়ে বিপুল ভোটে পাশ করবে।
এসময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী,সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির,বিএনপি নেতা শামসুল ইসলাম লিটন, তারেক ইমাম বাবুল, সেলিম রেজা, মো ফিরোজ মিয়া, বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সামসুল ইসলাম, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায় আসাদুজ্জামান রিপন, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুবক দলের আহ্বায়ক মহসিন কবীর, জাসাস নেতা সাফায়েত হোসেন প্রমুখ।
