এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে দিনব্যাপী অলিগলি ঘুরে ঘুরে জনসাধারণের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন বিএনপির মনোনিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
বুধবার সকাল থেকে শ্রীনগর বাজারে কলেজ রোড,স্বর্ণপট্টি,কাপড় পট্টি,চাউল পট্টিসহ বিভিন্ন গলিতে হেটে হেটে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা, সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, যুগ্ম সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, জহিরুল হক মামুন,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক রজিন,কৃষকদলের আহবায়ক শেখ শাহ আলম,শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির সাঃ সম্পাদক শেখ মুজিবুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
