এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্ব-নির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহ ব্যাপী পুষ্ট সপ্তাহের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এসকে পাল, ডা. রাশেদুল ইসলাম, ডা. সোহাগ, কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, স্যানেটারী অফিসার নাসরিন সুলতানা মিলিসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ও কর্মচারীবৃন্দ।
