এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে তামাক নিয়ন্ত্রণ কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) বেলা সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রশাসনের আয়োজনে তামাক আইন বাস্তবায়নে গঠিত টাস্কফোর্স কমিটির সদস্যদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে এ সময় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আর,এম,ও ডাঃ শংকর পাল,কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, ফায়ার স্টেশন মাস্টার দেওয়ান আজাদ হোসেন,শ্রীনগর বাজার কমিটির আহবায়ক মোঃতোফাজ্জল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, আটপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
