শ্রীনগরে হাত-পা বাধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত নামা পুরুষ(৪০) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার হাসাড়া হতে সিংপাড়া গামী কেসি রোডের পাশ্ব থেকে অজ্ঞাত নামা পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গল সকালে কেসি রোড দিয়ে যাতায়াত করা কালে ব্যাপক র্দুগন্ধ পেয়ে স্থানীয়রা রোডের পাশে ঝোপ জঙ্গলে হাত পার বাধা অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, গত ৩-৪দিন পূর্বে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের মরদেহটি ফেলে রাখা হয়। পিভিআই টিম সংবাদ দেয়া হয়েছে। টিম আসলে লাশটির আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *