এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে হাজী আঃ রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামে হাজী আঃ রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে ইউনিয়নের ১৬ শত অসহায় দুস্থ্য পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মোঃ শাকিল আরমান হুমায়ুনের পরিচালনায় ও শাহরিয়ার সাদিক নাফিসের সার্বিক সহযোগীতায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঃ রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাবুল হোসেন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, তাজুল ইসলাম, তপন শেখ, তোফায়েল শেখ, আরশাদ হাওলাদার, স্বপন শেখ, নজরুল ইসলাম, এমএ কাইয়ুম মিন্টু, সুলতান হাওলাদার, লাইজু আক্তার পাখি, জাকিয়া বেগম রোজি, রেখা বেগমসহ অনেকেই।
