এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে হাজী আঃ মালেক ফকির প্লাজার শুভ উদ্ধোধন করা হয়েছে। রোববার বাদ আছর উপজেলার আলামিন বাজারে এ মার্কেটের শুভ উদ্ধোধন শেষে দোয়া মোনাজাত করা হয়। হাজী আঃ মালেক ফকির প্লাজার কর্ণধার মামুন ফকিরের আয়োজনে এতে উপস্থিত ছিলেন, বাঘড়া ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক মোহাম্মদ আলী মাদবর, মাওলানা দেলোয়ার হোসেন, আলামিন বাজার কমিটির সাঃ সম্পাদক আঃ আজিজ, এম দেলোয়ার রিজভী, বিএনপি নেতা সাদেক আলম,শহিদুল ইসলাম ঝিন্টু ফকির, সোবহান ফকির,আবুল কালাম ফকির, বিল্লাল ফকির, মনির মাদবর,রাশেদ শেখ, ব্যবসায়ী মিজানুর রহমানসহ অনেকেই।
